বাংলাদেশ

‘বাংলাদেশি এজেন্সিগুলো ভারতীয় ভিসার কোটা ব্লক করে’

টাঙ্গাইল প্রতিনিধি (ডিজিটাল): বাংলাদেশি এজেন্সিগুলো ভারতীয় ভিসার কোটা ব্লক করে রাখে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার পবন বাদেহ। এ কারণে সাধারণ ভিসাপ্রত্যাশীরা ভিসার জন্য আবেদন করার সুযোগ পাচ্ছেন না এবং ভিসা পেতে জটিলতা সৃষ্টি হচ্ছে বলে জানান তিনি। এ জটিলতা দূর করতে ভারতীয় হাইকমিশন কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।

রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুরে এশিয়াখ্যাত দানবীর রণদা প্রসাদ সাহার বাড়ির পূজামণ্ডপ পরিদর্শনের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এরআগে তিনি কুমুদিনী হাসপাতালের লাইব্রেরি পরিদর্শন করেন। পরে দানবীর রণদা প্রসাদ সাহার বাড়িতে পূজামণ্ডপ পরিদর্শন করেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button