গ্রাম বাংলাদেশবাংলা

গাইবান্ধায় বৃত্তিপ্রাপ্ত ৩১ শিক্ষার্থী পেল সংবর্ধনা

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুলের উদ্যোগে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ ৩১ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার (১ আগস্ট) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য অধ্যাপক মাজেদুর রহমান মাজেদ।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুর রশিদ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুন্দরগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ। এছাড়াও বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহাদ, বিভিন্ন জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক, সুধীজন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ফুল, ক্রেস্ট ও শুভেচ্ছা স্মারক তুলে দিয়ে সংবর্ধনা জানানো হয়।

এ সময় বক্তারা বলেন, মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান তাদের ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রাণিত করবে। পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, শৃঙ্খলা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তারা।

শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের অভিনন্দন জানিয়ে শিক্ষার মানোন্নয়নে সকলের সম্মিলিত প্রচেষ্টার আহ্বন জানান অতিথিরা।

সংশ্লিষ্ট খবর

Back to top button