গ্রাম বাংলাদেশবাংলা
ডেভিড ইমন ১০ দিনের রিমান্ডে

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের ফটিকছড়ি থানায় দায়ের করা পৃথক দুই মামলায় শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ওরফে মোবারক হোসেন ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার পুলিশ তাকে আদালতে হাজির করে। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোতাসিম বিল্লাহ পৃথক দুই মামলায় তার ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী তারেক আজিজ বলেন, আদালত একটি হত্যা মামলায় ইমনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আর পাঁচ দিন পৃথক আরেকটি মামলায়।



