গ্রাম বাংলাদেশবাংলা

নিত্যপণ্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে চাঁদপুরে ১১ দলীয় জোটের স্মারকলিপি

চাঁদপুর (ডিজিটাল) প্রতিনিধি: ​জ্বালানি তেল ও গ্যাসের মূল্যবৃদ্ধি, বিদ্যুতের ভৌতিক বিল, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নিত্যপণ্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে চাঁদপুরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে ১১ দলীয় ঐক্য জোট।

​বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের মাধ্যমে এই স্মারকলিপি প্রদান করা হয়।

​এ সময় উপস্থিত ছিলেন- জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট শাহজাহান মিয়া, সহকারী সেক্রেটারি জাহাঙ্গীর আলম, এনসিপি আহ্বায়ক মাহবুবুল আলম, খেলাফত মজলিসের নেতা মাওলানা তারেকুল ইসলাম এবং এলডিপির নেতা সারোয়ার হোসেন প্রমুখ।

​নেতৃবৃন্দ বলেন, গণভোটের মাধ্যমে পাস হওয়া জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসি চলছে। পাশাপাশি গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে এবং পরিবহনে চাঁদাবাজির কারণে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button