বাংলাদেশ

এসএসসি পরীক্ষায় এবার ৩১২ প্রতিষ্ঠানে কেউই পাশ করেনি

বাংলা টিভি ডেস্ক: চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে দেশের ৩১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। এর মধ্যে দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের ৫৭টি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের ২২৬টি এবং কারিগরি শিক্ষা বোর্ডের ২৯টি প্রতিষ্ঠান রয়েছে। পাশাপাশি বিদেশের পরীক্ষাকেন্দ্রগুলোর মধ্যে একটি প্রতিষ্ঠানেও কোনো শিক্ষার্থী উত্তীর্ণ হতে পারেনি।

সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আনুষ্ঠানিকভাবে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করা হয়। এ সময় দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান নিজ নিজ বোর্ডের ফলাফল শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের কাছে হস্তান্তর করেন।

চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী ফরম পূরণ করেছিলেন। এর মধ্যে সাধারণ নয়টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নেন ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষার জন্য ফরম পূরণ করেন ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন। আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন শিক্ষার্থীর।

ফল প্রকাশের পর বিভিন্ন শিক্ষা বোর্ডের প্রতিষ্ঠানভিত্তিক ফলাফলেও পাসের হার ও অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা নিয়ে নানা তথ্য সামনে এসেছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button