জাতীয়
রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার ৩৪৯ জন: ইসি সচিব

বাংলা টিভি ডেস্ক: নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারবেন ৩৪৯ জন সংসদ সদস্য।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সাথে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
আখতার আহমেদ বলেন, জাতীয় সংসদের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ করা হবে। ভোটগ্রহণ চলবে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। ৩টি ব্যালট স্বচ্ছ ব্যালট বাক্সে ভোট দেবেন সংসদ সদস্যরা।
ইসি সচিব বলেন, ভোটগ্রহণের দিনই প্রাথমিক ফলাফল ঘোষণা করা হবে। পরে গেজেট প্রকাশ করবে নির্বাচন কমিশন। সুষ্ঠু ভোটগ্রহণে নির্বাচন কমিশনের ২০ সদস্যর টিম কাজ করবে।
তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিশেষ অধিবেশন না থাকায় ইসির বৈঠকের আহবান বিষয়ে আজকেই গেজেট দেয়া হবে।



