গ্রাম বাংলাদেশবাংলা

চট্টগ্রামে শিপইয়ার্ডে বিস্ফোরণ: নিহত ৩

বাংলা টিভি ডেস্ক: চট্টগ্রামের ভাটিয়ারীতে একটি শিপইয়ার্ডে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তিনজন নিহত হয়েছেন এবং অন্তত ৭ জন আহত হয়েছেন। তাদের সকলে সেখানকার শ্রমিক বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার (১৪ আগস্ট) শ্রমিকরা শিপইয়ার্ডটিতে কাজ করছিলেন। হঠাৎ সেখানে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর আহতদেরকে হাসপাতালে নেওয়া হলে ৩ জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বাকি আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের কারণ জানা যায়নি। এ ঘটনায় শিপইয়ার্ড এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে কাজ করছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button