
বাংলা টিভি ডেস্ক: প্রয়াত বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বিএনপিকে গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে গড়ে তোলার কারিগর বলে মন্তব্য করেছেন বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খালেদা জিয়ার আদর্শ ধারণ করে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে অক্ষুণ্ন রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
শনিবার (১৫ আগস্ট) সকালে খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষ্যে রাজধানীর পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এতে দলের স্থায়ী কমিটির সদস্য ও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দল ক্ষমতায় এসেছে বলে আপসহীন নেত্রীর নীতি ও আদর্শ ভুলে যাওয়া যাবে না।
এক-এগারো এবং আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরের শাসনামলে খালেদা জিয়া রাজনৈতিক কোনো চাপে নতি স্বীকার করেননি উল্লেখ করে সেই আদর্শ ধারন করে দেশ গঠনে ভূমিকা রাখতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান দলের শীর্ষ নেতারা।



