জাতীয়

১৮ বছর ধরে বিগত সরকার লুটপাট করেছে: সংস্কৃতিমন্ত্রী

বাংলা টিভি ডেস্ক: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, বিগত সরকার ১৮ বছর ধরে লুটপাট করেছে, লাখ লাখ কোটি টাকা দেশের বাইরে পাচার করেছে। ফ্যাসিবাদী সরকারের আমলে শিক্ষকদের ২২০০ হাজার কোটি টাকা ব্যাংক থেকে লুটপাট হয়ে গেছে।

শনিবার (১৫ আগস্ট) মাগুরা জেলা অডিটরিয়ামে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংস্কৃতিমন্ত্রী বলেন, লোকালয়ে আগুন লাগলে দেবালয় রক্ষা পায় না। একটি লোকালয়ে আগুন লাগলে সেখানে মসজিদ, মন্দির যাই থাকুক না কেন সব কিছু করে ছারখার হয়ে যায়।

তিনি বলেন, শিক্ষার্থীরা স্কুল-কলেজে যাবে সেখানে মাদকদ্রব্য ছড়ালে আপনার সন্তান মাদকদ্রব্যে আক্রান্ত হতে পারে। এ জন্য গুরুত্বপূর্ণ ও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে শিক্ষকসহ সবাইকে। বর্তমান সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন।

জেলা পরিষদ প্রশাসক আলী আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নিতাই রায় চৌধুরী, প্রধান বক্তা ছিলেন মাগুরা-১ আসনের সদস্য মনোয়ার হোসেন খান।

বিশেষ অতিথি ছিলেন- জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ, পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, সিভিল সার্জন ডাক্তার শামীম কবির, সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ মো. আলফাজ উদ্দিন প্রমুখ।

এ সময় মাগুরা জেলা পরিষদের অর্থায়নে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তির চেক বিতরণ এবং বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানের মধ্যে বাদ্যযন্ত্র এবং নিজের অনুকূলে বিশেষ বরাদ্দ প্রকল্পের চেক বিতরণ করেন সংস্কৃতিমন্ত্রী।

সংশ্লিষ্ট খবর

Back to top button