গ্রাম বাংলাদেশবাংলা
জামালপুরে চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা

জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে যমুনা নদীতে জাল চুরির সন্দেহে নুর মোহাম্মদ নামে (৪৫) একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
শনিবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার বেলগাছা ইউনিয়নের বরুল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নুর মোহাম্মদ গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ইউনিয়নের কুন্দেরপাড়া গ্রামের ময়েন শেখের ছেলে।
আহতরা হলেন- গাইবান্ধা বাটিকামারি এলাকার ছলিম বেপারীর ছেলে জাহাঙ্গীর ও দেওয়ানগঞ্জের বরখাল গ্রামের ইসমাইলের ছেলে রফিকুল।



