বাংলাদেশ

পটুয়াখালীতে সেজদারত অবস্থায় ইমামের মৃত্যু

বাংলা টিভি ডেস্ক: সেজদারত অবস্থায় ইন্তেকাল করেছেন শ্রীরামপুর বাজার মসজিদের দীর্ঘদিনের ইমাম ও খতিব মাওলানা আতাউল্লাহ রহ.। আজ ফজরের নামাজ আদায়ের সময় হৃদয়বিদারক এ ঘটনা ঘটে।

জানা গেছে, ফজরের সুন্নত নামাজের দ্বিতীয় রাকাতে সেজদায় থাকা অবস্থাতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে অত্যন্ত নিষ্ঠা, সততা ও আমানতের সঙ্গে শ্রীরামপুর বাজার মসজিদের ইমাম ও খতিবের দায়িত্ব পালন করে আসছিলেন তিনি।

সেজদা এমন এক পবিত্র অবস্থান, যখন একজন বান্দা তার প্রতিপালকের সবচেয়ে নিকটবর্তী থাকে। সেই অবস্থাতেই তার ইন্তেকালের ঘটনায় মুসল্লি, স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোক নেমে এসেছে।

মরহুমের রুহের মাগফিরাত কামনা করে পরিবারের পক্ষ থেকে আত্মীয়স্বজন, মুসল্লি ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চাওয়া হয়েছে।

আল্লাহ তাআলা মাওলানা আতাউল্লাহ রহ.-এর নেক আমলগুলো কবুল করুন, তাঁর সব ভুল-ত্রুটি ক্ষমা করে দিন এবং জান্নাতুল ফেরদাউসে সর্বোচ্চ মর্যাদা দান করুন। আমিন।

সংশ্লিষ্ট খবর

Back to top button