গ্রাম বাংলাদেশবাংলা

নেশাগ্রস্ত অবস্থায় অনুষ্ঠানে যাওয়ার অভিযোগ, বিএনপি নেতা বহিষ্কার

চাঁদপুর (ডিজিটাল) প্রতিনিধি: চাঁদপুর পৌর বিএনপির ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন হাওলাদারকে দলীয় সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। নেশাগ্রস্ত অবস্থায় দলীয় একটি অনুষ্ঠানে উপস্থিত থাকার অভিযোগে তাকে এই শাস্তি দেওয়া হয়।

​চাঁদপুর পৌর বিএনপির সভাপতি মো. আক্তার হোসেন মিয়াজী ও সাধারণ সম্পাদক হারুনুর রশীদ স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে গত ১৬ আগস্ট এই বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়।

​চিঠিতে বলা হয়েছে, দলীয় গঠনতন্ত্র পরিপন্থী কর্মকাণ্ড এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে তাকে এর আগেও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল, কিন্তু তিনি নিজের আচরণ সংশোধন করেননি।

​জানা গেছে, গত ১৫ আগস্ট বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি নেশাগ্রস্ত অবস্থায় অংশ নেন। এই ঘটনার পরই তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়, যা সঙ্গে সঙ্গে কার্যকর হয়েছে।

​এ বিষয়ে মোড শাহাদাত হোসেন হাওলাদারের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট খবর

Back to top button