১৭ বছরে স্বাস্থ্য খাতকে ধ্বংস করা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

ফরিদপুর প্রতিনিধি: স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, স্বাস্থ্য বিভাগে কোনো অনিয়ম বরদাস্ত করা হবে না। প্রয়োজনে চাকরি ছেড়ে দিয়ে চলে যাবেন বলে হুঁশিয়ার দেন তিনি।
রোববার ১১টায় সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঝটিকা অভিযানে গিয়ে হুঁশিয়ারি করেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ১৭ বছরে স্বাস্থ্য খাতকে ধ্বংস করা হয়েছে। পর্দা ও বালিশ কান্ডের নামে কোটি কোটি টাকা লুটপাট করা হয়েছে। বর্তমান সরকার স্বাস্থ্য খাতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।
ঝটিকা অভিযান চালানোর তার সঙ্গে ছিলেন- ফরিদপুরের সিভিল সার্জন মাহমুদুল হাসান, চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য প. প. কর্মকর্তা ডাক্তার হাফিজুর রহমান, সদরপুর উপজেলা নির্বাহী অফিসার শরীফ শাওন, উপজেলা স্বাস্থ্য প. প. কর্মকর্তা ডাক্তার মো. মমিনুর রহমান সরকার, সদরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুজ্জামান (বদু)। পরে হাসপাতালে অনুপস্থিত থাকায় ৩ জনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেন তিনি।



