বাংলাদেশ

মোটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

বাংলা টিভি ডেস্ক: চুয়াডাঙ্গার দামুড়হুদায় টিউবওয়েলের মোটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বুড়ো মিয়া (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোরে উপজেলার লোকনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

নিহত বুড়ো মিয়া দর্শনা পৌর এলাকার মোবারকপাড়ার বুদো মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর ৩টার দিকে লোকনাথপুর গ্রামের কেরামত মণ্ডলের বাড়িতে টিউবওয়েলের মোটর খুলতে যান বুড়ো মিয়া। মোটরটিতে তখন বিদ্যুৎ সংযোগ চালু ছিল। সেটি খুলতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন বলেন, ঘটনাটি জানার পর থানার একটি টহল দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button