বাংলাদেশ

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, আয়াসসহ ৪ জন রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার

বাংলা টিভি ডেস্ক: রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি দেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় চারজনকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ।

রোববার (১১ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার শেখ জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেফতার ব্যক্তিরা হলেন—আ এন এম আয়াশ (২৯), মো. সাকিবুল হাসান (১৯), মো. সুজন মিয়া (১৮) এবং মারজিয়া খন্দকার রিমি (২৭)।

ডিসি শেখ জাহিদুল ইসলাম জানান, ঘটনাটিকে কেন্দ্র করে রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলাতেই চারজনকে গ্রেফতার দেখানো হয়েছে।

তিনি আরও জানান, মামলায় রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড, ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের চেষ্টা এবং উসকানিমূলক বক্তব্যের অভিযোগ অন্তর্ভুক্ত করা হয়েছে। শাহবাগ থানার পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে।

পুলিশ সূত্রে জানা গেছে, এর আগে শনিবার (১০ অক্টোবর) এ ঘটনায় চারজনকে আটক করে শাহবাগ থানা-পুলিশ।

সংশ্লিষ্ট খবর

Back to top button