রাজধানী
রাজধানীতে সাঁড়াশি অভিযান, কিশোর গ্যাং সদস্যসহ গ্রেফতার ৩৪৪

বাংলা টিভি ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুর, আদাবর, পল্লবী ও গেন্ডারিয়া এলাকায় মাদক, ছিনতাই, চাঁদাবাজি এবং কিশোর গ্যাং প্রতিরোধে একযোগে বিশেষ যৌথ অভিযান পরিচালনা করে ৩৪৪ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে চার এলাকার সব প্রবেশ ও বাহির পথ ব্লক করে একযোগে এ সাঁড়াশি চিরুনি অভিযান চালানো হয়।
অভিযানে বিভিন্ন স্পটে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ দেশি ও বিদেশি অস্ত্র এবং মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সজাগ রয়েছে প্রশাসন। প্রাথমিক তদন্ত শেষে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হবে বলেও জানান তারা৷



