জাতীয়অপরাধ

বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেফতার

বাংলা টিভি ডেস্ক: দুর্নীতির মামলার আসামি বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেফতার হয়েছেন।

ইন্টারপোলের পক্ষ থেকে দুর্নীতি দমন কমিশনে পাঠানো এক মেইলে এ তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়েছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি সূত্র রোববার (১৮ অক্টোবর) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ইন্টারপোলের মেইলে বলা হয়েছে, গত ১৫ অক্টোবর তাকে গ্রেফতার করে কাতারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর আগে ২০২৫ সালের ২৭ জুলাই শেখ আব্দুল হান্নান দম্পতির বিরুদ্ধে পৃথক দুটি মামলা করা হয়। মামলায় তাদের বিরুদ্ধে ৫ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জন এবং ২৯ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button