শিক্ষা

টাঙ্গাইলে ক্যাডেট কলেজ এইচএসসিতে শতভাগ জিপিএ-৫

টাঙ্গাইল প্রতিনিধি (ডিজিটাল): টাঙ্গাইলের মির্জাপুর ক্যাডেট কলেজ সাফল্যের ধারাবহিকতা অব্যাহত রেখে প্রতিবারের মতো এবারও এইচএসসি পরীক্ষায় শতভাগ জিপিএ-৫ পেয়েছে। ৪১ জন শিক্ষার্থী এবছর এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।

কলেজ সূত্রে জানা যায়, এবছর মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে ৫৮ তম ব্যাচে ৪১ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। এরা প্রত্যেকেই বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রেখে এবারও সবাই (৪১ জনই) জিপিএ-৫ পেয়েছে।

এ বিষয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মো. আবুল কালাম আজাদ বলেন, এই অসাধারণ অর্জনের পেছনে রয়েছে ক্যাডেটদের একনিষ্ঠ অধ্যবসায়, কলেজ কর্তৃপক্ষের সার্বক্ষণিক তদারকি, শিক্ষকবৃন্দের নিরলস প্রচেষ্টা ও সঠিক দিকনির্দেশনা এবং অভিভাবকদের প্রেরণা ও আন্তরিক সহযোগিতা।

তিনি এই সাফল্যে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও প্রতিষ্ঠানের এই কৃতিত্ব অব্যাহত রাখার আশাবাদ ব্যাক্ত করেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button