বাংলাদেশপ্রধানমন্ত্রী
জুমার পর শিশুদের সঙ্গে কুশল বিনিময় করলেন প্রধানমন্ত্রী

বাংলা টিভি ডেস্ক: জুমার নামাজ আদায় শেষে শিশু-কিশোরদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তাঁকে ঘিরে শিশুদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। তারাও প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে আনন্দ প্রকাশ করে।
শুক্রবার (৬ নভেম্বর) রাজধানীর বনানীতে নৌবাহিনী সদর দপ্তরের কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ আদায় করেন প্রধানমন্ত্রী। নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় সেখানে উপস্থিত শিশু-কিশোরদের সঙ্গে কিছুক্ষণ সময় কাটান তিনি।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করে জানান, নামাজ শেষে বের হওয়ার সময় প্রধানমন্ত্রী শিশু-কিশোরদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন।
তিনি আরও জানান, একই মসজিদে নারীদের জন্য নির্ধারিত পৃথক স্থানে জুমার নামাজ আদায় করেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী জুবাইদা রহমান।



