গ্রাম বাংলাদেশবাংলা

স্ত্রীসহ টিআই তুহিন লস্করের বিরুদ্ধে মামলা করেছে দুদক

ফরিদপুর প্রতিনিধি: ‎ফরিদপুরে সাবেক টিআই তুহিন লস্কর এবং তাঁর স্ত্রী জামিলা পারভীনের বিরুদ্ধে ছয় কোটি ১০ লাখ তিন হাজার ২৬৩ টাকার দুর্নীতির অভিযোগে পৃথক দুটি মামলা করেছেন দুদক।  দুর্নীতি দমন ও মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলা দুটি দায়ের করা হয়।

বুধবার দুপুরে দুর্নীতি দমন কমিশন ফরিদপুরের সমন্বিত জেলা কার্যালয়ে দুদক ফরিদপুরের সহকারী পরিচালক মোস্তাফিজ বাদী হয়ে এ মামলাদুটি দায়ের করেন।

‎দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ৩ ২৭(১) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২), ৪(৩) ধারা অনুযায়ী এ মামলা দুটি দায়ের করা হয়।

‎দুদক সূত্রে জানা গেছে, দুদক সমন্বিত জেলা কাযালয়ে আজ এ মামলা দুটি দায়ের করার পর তা জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে পাঠিয়ে দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button