দেশবাংলাগ্রাম বাংলা

দেশের বাইরে আমাদের কোনো ঠিকানা নেই: মীর শাহে আলম

গাইবান্ধা প্রতিনিধি: ‎স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, ‘আমরা জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি। প্রধানমন্ত্রী তারেক রহমানসহ আমরা যারা বিএনপির রাজনীতি করি, আমাদের কারও দেশের বাইরে কোনো ঠিকানা নেই। আমরা এ দেশেই থাকব এবং জনগণের উন্নয়নে কাজ করব।’
‎
‎শনিবার (২১ নভেম্বর) দুপুরে গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী ৫ ডিসেম্বরের সম্ভাব্য সফর উপলক্ষে বিভিন্ন স্থান পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
‎
‎প্রতিমন্ত্রী বলেন, আগামী পাঁচ বছরে দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এ কর্মসূচির আওতায় দেশের সব খাল ও মরা নদী পুনঃখননের মাধ্যমে পানির স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা হবে। এতে কৃষি, সেচব্যবস্থা ও পরিবেশের উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে।
‎
‎পরিদর্শনকালে তিনি করতোয়া নদীর বিভিন্ন অংশ এবং আশপাশের খাল ঘুরে দেখেন। এসব খাল খননের কাজ খুব শিগগিরই উদ্বোধন করা হবে বলেও জানান তিনি।
‎
‎এর আগে প্রতিমন্ত্রী স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফরকে ঘিরে প্রয়োজনীয় প্রস্তুতি ও সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button