গ্রাম বাংলাদেশবাংলা

জামালপুরে আগুনে পুড়ল তিনটি ঘর

জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় আগুনে পুড়ে মারা গেছে তিনটি ছাগল। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ইসলামপুর উপজেলার চর গোয়ালিনী ইউনিয়নের পূর্ব কান্দারচর গ্রামের আকন্দবাড়ির মোজাম্মেল হক বাছেদ ডাক্তারের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বসতবাড়ির বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এবং তিনটি ঘর সম্পূর্ণ পুড়ে যায়। এতে ঘরে থাকা মালামালসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই তিনটি ছাগলসহ ঘরের বিভিন্ন মালামাল পুড়ে যায়।

সংশ্লিষ্ট খবর

Back to top button