আইন-বিচার
রিফাত হত্যা মামলার ৬ নম্বর আসামী রাব্বি আকন গ্রফতার

বরগুনার চাঞ্চল্যকর রিফাত শরীফ হত্যা মামলার অন্যতম আসামি রাব্বি আকনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্যাল রাত পৌনে ৯টার দিকে রিফাত শরীফ হত্যা মামলার ৬ নম্বর আসামি রাব্বি আঁকনকে গ্রেপ্তার করা হয়। হত্যাকাণ্ডের সময় শুরু থেকে শেষ পর্যন্ত তিনি ঘটনাস্থলে ছিলেন। রাব্বিকে গ্রেপ্তারের পর রাত সাড়ে ৯টায় বরগুনার পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলন হয়।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মারুফ হোসেন জানান, রাব্বি আকন মামলার এজাহারভুক্ত আসামি। ঘটনার পর থেকে পুলিশ জড়িতদের গ্রেপ্তারে সতর্কতার সঙ্গে চেষ্টা চালিয়ে আসছে।গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রাত ৮ টা ৪৫টার দিকে রাব্বি আকনকে গ্রেফতার করা হয়। তদন্তের স্বার্থে তাকে কোথা থেকে গ্রেফতার করা হয়েছে তা উল্লেখ করা করেননি ।
বাংলাটিভি/প্রিন্স



