অন্যান্যবাংলাদেশ

ঈদে ৫ দিনের ছুটি বেনাপোল স্থলবন্দর

আসন্ন পবিত্র ঈদ-উল- আযহা উপলক্ষে  ০৫ দিনের ছুটি ঘোষণা করেছে দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল।  ৯ আগস্ট শুক্রবার থেকে ১৩ আগস্ট মঙ্গলবার পর্যন্ত টানা ০৫ দিন  বন্ধ থাকবে দেশের এই বৃহত্তম স্থলবন্দর। এ সময় বন্দর দিয়ে আমদানি-রফতানির সকল কার্যক্রম বন্ধ থাকবে বলে জানা যায়।

বেনাপোল স্থলবন্দর ও সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন এ তথ্য নিশ্চিত করে জানান, পবিত্র ঈদুল আযহা ও সাধারণ ছুটির কারণে ৯ আগস্ট থেকে ১৩ আগস্ট পর্যন্ত স্থলবন্দরের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

আগামী ১৪ আগস্ট থেকে যথারীতি বন্দরের কার্যক্রম পুনরায় শুরু হবে। তবে বন্ধ থাকা সময়ে বেনাপোল  ইমিগ্রেশন দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াতের কোন সমস্যা হবেনা, তারা যথারীতি আসা যাওয়া করতে পারবেন।
বাংলাটিভি/প্রিন্স

সংশ্লিষ্ট খবর

Back to top button