Uncategorized

সাফ ‍অনুর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপ খেলতে কাল সকাল সাতটায় ভারত যাচ্ছে বাংলাদেশ দল।

সাফের শ্রেষ্ঠত্ব ধরে রাখতে মরিয়া কিশোর ফুটবলাররা। বিকালে বাফুফে ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন দলের অধিনায়ক রাব্বি হোসেন।

দক্ষিণ এশিয়ার কিশোরদের ফুটবলের পঞ্চম আসরের মধ্যে দুইবারই চ্যাম্পিয়ন বাংলাদেশ। গত বছর পাকিস্তানকে টাইব্রেকে হারিয়ে শিরোপা জিতেছিলো দল। এবারো সেই শ্রেষ্ঠত্ব ধরে রাখতে মরিয়া বাংলাদেশের কিশোররা।  আগামী ২১ থেকে ৩১শে আগস্ট ভারতের কলকাতার পার্শ্ববর্তী শহর কল্যাণিতে শুরু হবে সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের আসর।  ২৩শে আগস্ট ভুটান, ২৭ আগষ্ট নেপাল এবং ২৯ তারিখ ভারতের মুখোমুখি হবে লাল-সবুজ জার্সিধারীরা।

বাংলাটিভি/পিয়াস মাহমুদ

সংশ্লিষ্ট খবর

Back to top button