
দেশের আর্থ সামাজিক উন্নয়নে ও শক্তিশালী স্থানীয় সরকার গঠনে পৌর মেয়রদের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী তাজুল ইসলাম।
সকালে রাজধানীর কাকরাইলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে সারাদেশ থেকে আসা পৌর মেয়রদের সাথে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।
এসময় সারা দেশ থেকে আসা পৌর মেয়রদের বিভিন্ন সমস্যা ও প্রতিবন্ধকতার কথা শোনেন। এসব সমস্যা চিহ্নিত করে সমাধানের আশ্বাস দেন স্থানীয় সরকার মন্ত্রী। এসময় মন্ত্রী পৌরসভার সক্ষমতা বৃদ্ধি করে জনগণের চাহিদা মত কাজ করারও তাগিদ দেন মেয়রদের প্রতি।
বাংলাটিভি/ এসনূর



