বিশ্ববাংলা

কলকাতায় গাড়ি চাপায় দুই বাংলাদেশি হত্যা মামলা কোর্টে

কলকাতার শেক্সপিয়ার সরণিতে গাড়ি চাপায় দুই বাংলাদেশি মৃত্যুর ঘটনায় চার্জশিট দাখিল করা হয়েছে। গত বুধবার ব্যাঙ্কশাল কোর্টে ২০০ পাতার চার্জশিটে ৩০৪ ধারায় অনিচ্ছাকৃত খুনের অভিযোগ আনা হয়েছে রাঘিম পারভেজের বিরুদ্ধে।

এছাড়াও ঘটনার তথ্য প্রমান লোপাটের জন্য তার ভাই আরসালান পারভেজ এবং মামা মুহম্মদ হামজার বিরুদ্ধে, চার্জশিট দিয়েছে শেক্সপিয়ার থানা পুলিশ।

গত ১৭ আগষ্ট রাতে কলকাতার শেক্সপিয়ার সরণিতে বৃষ্টির কারণে অপেক্ষারত অবস্থায় বাংলাদেশি পর্যটক মাইনুল আলম এবং ফারহানা ইসলাম তানিয়া মারা যান।

সংশ্লিষ্ট খবর

Back to top button