বিশ্ববাংলা
বিশায় কনস্যুলার সেবা

মিজানুর রহমান : বাংলাদেশ কনস্যুলেট জেদ্দার আওতাধীন বিশায় বসবাসরত বাংলাদেশিদের আগামী ৪ ও ৫ অক্টোবর কনস্যুলার সেবা দেয়া হবে। স্থানীয় হোটেল আল নাখিলে ৪ অক্টোবর সকাল ৮টা থেকে বিকেল ৬টা এবং ৫ অক্টোবর সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত, এ সেবা দেয়া হবে।
এসব সেবার মধ্যে রয়েছে পাসপোর্টের আবেদন গ্রহন, মেয়াদোত্তীর্ণ ডিজিটাল পাসপোর্টের রি-ইস্যুর আবেদন গ্রহণ, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্যপদ নিবন্ধন ও সোনালী ব্যাংকের একাউন্ট খোলাসহ অন্যান্য সেবা।
কনস্যুলার সেবা নেয়ার সময়, প্রত্যেক প্রবাসীকে জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সাথে নিয়ে আসার জন্য অনুরোধ জানানো হয়েছে।
বাংলাটিভি/ নূর



