দেশবাংলা

ধর্ষণের শিকার ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী অন্তসত্ত্বা

ব্রা‏‏হ্মণবাড়িয়ার কসবার শ্রীপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণীর এক ছাত্রী ধর্ষণের শিকার হয়ে এখন তিন মাসের অন্তসত্ত্বা। ওই ছাত্রীকে ধর্ষণের অভিযোগে সোমবার মাদ্রাসার শিক্ষক আবুল বাশারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ লোকমান হোসেন জানান, ওই মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণীর এই শিক্ষার্থী শিক্ষক আবুল বাশারের কাছে প্রাইভেট পড়তো। তিন মাস আগে ওই ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করেন শিক্ষক। বিষয়টি কাউকে না জানানোর জন্য হুমকি দেন তিনি।

গত রোববার ওই শিক্ষার্থীর পেটে প্রচন্ড ব্যাথা অনুভূত হলে পরিবারের সদস্যরা তাকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা পরীক্ষা করে জানায় সে তিন মাসের অন্তঃসত্বা।

গ্রেপ্তারকৃত শিক্ষক পুলিশের কাছে ধর্ষণের কথা স্বীকার করেছেন। নির্যাতিত ছাত্রীর বাবা বাদী হয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

বাংলাটিভি/ নূর

সংশ্লিষ্ট খবর

Back to top button