দেশবাংলা

নগরকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সের ঔষধ নিয়ে নয়ছয়

ফরিদপুরের নগরকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে এন্টিবায়োটিকসহ দামি ঔষধ সেবা গ্রহিতাদের না দিয়ে, বছরের পর বছর একটি সিন্ডিকেট অন্যত্র বিক্রি করছে বলে অভিযোগ উঠেছে।

সম্প্রতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি, নগরকান্দা উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা আকস্মিক হাসপাতাল সফর এবং ষ্টোর মজুদ মেলাতে গিয়ে এ অনিয়ম ধরা পড়ে।

হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য উপজেলা নির্বাহী অফিসার বদরুদ্দোজা শুভ বলেন, সম্প্রতি ৮ হাজার পিস এ্যাজিথ্রোমাইসিন এর অনিয়ম পাওয়া যায়। এছাড়া আউটডোরের রোগীদের ঔষধ প্রদানের স্লিপে ঔষধের নাম ভিন্নহাতে লেখা এবং টেম্পারিং, ওভার রাইটিংসহ নানা অনিয়ম পাওয়া গেছে।

এ বিষয়ে কথা বলতে চাইলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নুরুল ইসলাম কৌশলে এড়িয়ে যান।

সংশ্লিষ্ট খবর

Back to top button