বিশ্ববাংলা
নিউজার্সিতে ৫ দিনব্যাপী শারদীয় দূর্গোৎসব

আব্দুল হামিদ : যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক কাউন্টির এবসিকন শহরের রাধা-কৃষ্ণ মন্দির ও আটলান্টিক সিটির ফ্লোরিডা এভিনিউর হিন্দু সম্প্রদায়ের মন্দিরের যৌথ উদ্যোগে ৫ দিনব্যাপী শারদীয় দূর্গোৎসব উদযাপনের আয়োজন করেছে প্রবাসী বাংলাদেশিরা।
বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল, পূজার্চনা, আরতি, ধর্মসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মহাপ্রসাদ বিতরন। প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মের মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা সবাই প্রাণভরে উপভোগ করেন।
সনাতন ধর্মাবলম্বী মানুষের বিশ্বাস, অসুর শক্তি বিনাশকারী দেবী দুর্গার আরাধনার মধ্য দিয়ে, সমাজ থেকে সব পাপ দূর হয়ে, ফিরে আসবে শান্তি। জগতের মঙ্গল কামনায় দেবী দুর্গা এবার মর্ত্যলোকে এসেছিলেন ঘোটকে চড়ে।
দেবী স্বর্গালোকে বিদায় নিলেন ঘোড়ায় চড়ে। দুর্গাপূজার এই পাঁচ দিন আটলান্টিক কাউন্টির প্রবাসী হিন্দুরা মেতে ছিল অনাবিল আনন্দে।



