
সুশাসন প্রতিষ্ঠা না হওয়ায় পর্যন্ত দেশের দুর্নীতি বন্ধ করা সম্ভব নয় বলে জানিয়েছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. আকবর আলী খান।
শনিবার সকালে বাংলাদেশ চলচিত্র উন্নয়ন কর্পোরেশনে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে সরকারের বর্তমান শুদ্ধি অভিযান নিয়ে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী যে শুদ্ধি অভিযান শুরু করেছেন এই মধ্য দিয়েই দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। অন্যথায় এ অভিযান কোন ভাবেই সফল হবে না।



