
একটি দুর্নীতিমুক্ত রাষ্ট্র উপহার দিতে হলে সবাইকে ঐক্যবদ্ধ ও সম্মিলিত প্রচেষ্টার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ।
শনিবার ডিএমপি মিডিয়া সেন্টারে দুদক ও সিটিটিসির উদ্যোগে সপ্তাহব্যাপী যৌথ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
দুর্নীতি দমন কমিশনে দুর্নীতি নেই সেটা বলতে পারবো না উল্লেখ করে দুদক চেয়ারম্যান বলেন, দুর্নীতি যেমন আছে সেখানে জবাবদিহিতাও রয়েছে। তাই কমিটমেন্ট অবশ্যই গুরুত্বপূর্ণ।
ইকবাল মাহমুদ বলেন, দুর্নীতি দমনে দুদকের প্রতি যে মানুষের প্রত্যাশা তা অনেকটা পূরণ করা সম্ভব হয় নি, তবে অবস্থা পরিবর্তনে কমিশন আন্তরিকভাবে চেষ্টা করে যাচ্ছে।
তিনি বলেন, দুদক একা নয়, জনগণ ও সরকারের সকল প্রতিষ্ঠানের সহযোগিতা ছাড়া দুর্নীতি সন্ত্রাস দমন সম্ভবও নয়।



