বিশ্ববাংলা
চীনে আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসবে বাংলাদেশিরা

চীনের হুবেই প্রদেশের ওহান শহরে অবস্থিত চায়না ইউনিভার্সিটি অব জিয়োসাইন্সের উদ্যোগে, দু’দিনব্যাপী আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে।
এতে, বাংলাদেশ, রাশিয়া, মাদাস্কার ও বুলগেরিয়াসহ ৩৫টি দেশের শিক্ষার্থীরা অংশ নেয়। ১৯ ও ২০ অক্টোবর ইউনিভার্সিটির খেলার মাঠে আয়োজিত অনুষ্ঠানে,অতিথি ছিলেন চায়না ইউনিভার্সিটি অব জিয়োসাইন্সের প্রেসিডেন্ট ও শিক্ষক মন্ডলি।
অনুষ্ঠানে, অংশ নেয়া বাংলাদেশী স্টলে দেশীয় পোশাক ও খাবার প্রদর্শন করা হয়। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে, বাংলাদেশের শিক্ষার্থীরা সংগীত ও নৃত্য পরিবেশন করেন।



