সৌদিতে বাংলাদেশিদের আইনি সহায়তা দেবে ‘রাকান দিনারী ল ফার্ম’

সৌদি আরবে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের যে কোনো আইনি সহায়তা দিতে বাংলাদেশ সরকারের অনুমতি প্রাপ্ত একমাত্র প্রতিষ্ঠান “রাকান দিনারী ল ফার্ম” জেদ্দায় কার্যক্রম শুরু করেছে।
প্রতিষ্ঠানটির কার্যক্রম সম্পর্কে জানাতে জেদ্দার গোল্ডেন হোটেলে প্রবাসী বাংলাদেশিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানটির এমডি রাকান আহমেদ দিনারীর সভাপতিত্বে,অনুষ্ঠানটি পরিচালনা করেন, বাংলাদেশি রিপ্রেজেন্টেটিভ সোহেল রানা। এতে প্রধান অতিথি ছিলেন,বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দার কনসাল জেনারেল এফ এম বোরহান উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন, শ্রম কাউন্সিলর আমিনুল ইসলাম,কন্সাল মুজিবুর রহমান, সোনালী ব্যাংক প্রতিনিধি ফজলুল কবির ও কার্যালয় প্রধান মোস্তফা জামিল খান।
আয়োজকরা ল ফার্মের মেম্বারশীপ কার্ড গ্রহণ করে আইনি সহায়তা নেয়ার জন্য, প্রবাসীদের প্রতি আহ্বান জানান।
এসময় জেদ্দায় বসবাসরত কমিউনিটি নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীসহ প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।



