
টেস্ট ক্রিকেটে ২০ বছরে পা দিলো বাংলোদেশ। ২০০০ সালে ১০ নভেম্বর সাদা পোশাকে প্রথম ম্যাচ খেলতে নামে নাঈমুর রহমান দূর্জয়রা। দেখতে দেখতে পেরিয়ে গেলো ১৯টি বছর।
ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে অভিষেক টেস্ট খেলতে নামে বাংলাদেশ। তখন বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন নাঈমুর রহমান দূর্জয়। আর ভারতের দলপতি ছিলেন সৌরভ গাঙ্গুলি। প্রথম ইনিংসে ৪০০ রানের মাইলফলক স্পর্শ করে স্বাগতিকরা।
হাবিবুল বাশারের অর্ধশতকের পাশাপাশি ১৪৫ রানের দূর্দান্ত ইনিংস খেলেন আমিনুল ইসলাম বুলবুল। যদিও দ্বিতীয় ইনিংসে প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেনি দল। হারতে হয় সেই ম্যাচে। এই ১৯ বছরে ১১৫টি টেস্ট খেলে টাইগারর্সরা।
এর মধ্যে ৮৬টি হারের বিপরিতে জয় ১৩টি। এর মধ্যে ইংল্যান্ড-অস্ট্রেলিয়াকে হারানোর মতো সুখস্মৃতি হয়েছে বাংলাদেশের। ড্র করেছে ১৬টি।



