আন্তর্জাতিকএশিয়া
রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি ১০-১২ ডিসেম্বর

মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যার ঘটনায় ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস (আইসিজে) তে করা মামলার শুনানিতে অংশ নিতে নেদারল্যান্ডসে যাচ্ছেন মিয়ানমারের ডি ফ্যাক্টো সরকারের প্রধান অং সান সু চি।
রোববার নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত জাতিসংঘের এ সর্বোচ্চ আদালতের উদ্দেশে দেশ ছাড়েন তিনি। মিয়ানমারের রাজধানী নাইপিতোর বিমানবন্দরে সু চি হেঁটে যাওয়ার একটি ছবি প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।
এর আগে, গতকাল শনিবার শহরটিতে তার কয়েক হাজার সমর্থক সমাবেশ করে তার প্রতি সমর্থন জানায়। ইয়াঙ্গুনে তার জন্য প্রার্থনা করে দেশটির জ্যেষ্ঠ কর্মকর্তারা।
আদালতের শুনানিতে তিনি রোহিঙ্গাদের ‘বাংলাদেশি’ আখ্যায়িত করে এ গণহত্যার পক্ষে সাফাই গাইবেন বলেই প্রতীয়মান হচ্ছে। আগামী ১০-১২ ডিসেম্বর এ শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।



