বিশ্ববাংলা
চীনে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু

চীনের জিয়াংসু প্রদেশে চ্যাংঝু ইনস্টিটিউট অব ইন্ডাস্ট্রি কলেজে অধ্যয়নরত তুরাগ চৌধুরী ওরফে রিক নামে এক বাংলাদেশি শিক্ষার্থী মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। চিকিৎসকরা বলেছেন, মাথা ফেটে যাওয়ায় অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।
তিনি তিন বছর ধরে চীনের ‘চ্যাংঝু ইনস্টিটিউট অব ইন্ডাস্ট্রি কলেজে’ হোটেল ম্যানেজমেন্ট বিষয়ে পড়াশোনা করছিলেন। পড়াশোনার পাশাপাশি পার্টটাইম চাকরিও করতেন তিনি। তার গ্রামের বাড়ি রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে।
ঘটনার দিন ভোরে কাজ শেষে ছাত্রাবাসে ফেরার পথে, তাকে বহনকারী অটোবাইকটি দুর্ঘটনার শিকার হয়। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, মরদেহ বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। আশা করা যাচ্ছে শিগগিরই মরদেহ বাংলাদেশে পাঠানো সম্ভব হবে।



