
ঢাকা সিটি নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে নির্বাচন কমিশন ও সরকার ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। সোমবার সকালে বিএনপির দুই মেয়র প্রার্থীকে সাথে নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সময় এ কথা বলেন তিনি।
এ সময়, প্রচারণায় নানা বাধা আসছে জানিয়ে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন বলে জানালেন, ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী ইশরাক হোসেন।
সোমবার সকালে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে বিএনপির দুই প্রার্থীকে নিয়ে দলের প্রতিষ্ঠাতা ও প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারতে যান বিএনপির নেতাকর্মীরা। শ্রদ্ধা নিবেদন শেষে, ইভিএমে নয়, জনগণ কাগজের ব্যালটে ভোট দিতে চায় বলে দাবি করেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।
এ সময়, প্রতিপক্ষের হামলা, পুলিশি হয়রানির প্রতি ইঙ্গিত করে এমন সকল কিছু মোকাবেলায় বিএনপি প্রস্তুত রয়েছে বলে জানান, দক্ষিণের বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইশরাক হোসেন।
একই সঙ্গে, সরকারের সব ধরণের ষড়যন্ত্র এবং বাধা উপেক্ষা করে ভোটারদের ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেয়ার আহ্বান জানান তারা।
মাসুদ সুমন, বাংলা টিভি



