দেশবাংলা
টেকনাফে বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গা নিহত

কক্সবাজারের টেকনাফে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গা মাদক কারবারী নিহত হয়েছে। ভোরে কক্সবাজার-টেকনাফ মেরিনড্রাইভ সড়কের শামলাপুর এলাকায় এ ঘটনা ঘটে।
কক্সবাজার র্যাব-১৫ এর সিপিসি-২ টেকনাফের হোয়াইক্যং ক্যাম্পের ইনচার্জ শাহ আলম জানান, কক্সবাজার-টেকনাফ মেরিনড্রাইভ সড়কের শামলাপুর এলাকায় ইয়াবার চালান পাচার হওয়ার গোপন সংবাদে র্যাবের একটি দল অভিযান চালায়।
এসময় ইয়াবা কারবারীরা র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি ছুড়ে। ঘটনাস্থল থেকে ১০ হাজার ইয়াবা, দেশীয় তৈরী দুটি অস্ত্র, পাঁচ রাউন্ড কার্তুজ ও ছয়টি কার্তুজের খোশাসহ গুলিবিদ্ধ অবস্থায় আবুল হাসিম ও মো. আয়ুবকে উদ্ধার করা হয়।
পরে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।



