
ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন, বিএনপির মেয়রপ্রার্থী ইশরাক হোসেন। পায়ে হেঁটে চষে বেড়াচ্ছেন নগরীর অলিগলি। দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।
রবিবার সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষ্যে তার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে প্রতিদিনের মত প্রচারণায় নামেন ইশরাক। দলীয় নেতা কর্মীদের নিয়ে রাজধানীর আজিমপুর বাস স্টেশন থেকে প্রচারণা শুরু করেন তিনি।
পায়ে হেটে ২৩, ২৪, ২৫ ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ভোটারদের সাথে কুশল বিনিময় করে ধানের শীষে ভোট চান তিনি।
এ সময়, ১ ফেব্রুয়ারি নির্বাচনে ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোট দেয়ার আহবান জানান, এই মেয়র প্রার্থী। একই সঙ্গে, নির্বাচন কমিশনকে নির্বাচনের পরিবেশ বজায় রাখার পাশাপাশি সুষ্ঠু ও শান্তিপূর্ন নির্বাচনের দাবিও জানান ইশরাক।



