
দক্ষিণ এশিয়ায় একমাত্র বাংলাদেশ ই-পাসপোর্ট চালু করতে যাচ্ছে। আগামী ২২ জানুয়ারি চালু হবে বহুল প্রতীক্ষিত ইলেকট্রনিক পাসপোর্ট ‘ই-পাসপোর্ট’। এদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আধুনিক প্রযুক্তিনির্ভর ই-পাসপোর্টের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
অধিকতর নিরাপত্তা বৈশিষ্ট্য সম্বলিত ই–পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থা নিশ্চিত হবে বলে জানান, তিনি। রোববার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে ‘ই-পাসপোর্ট ভবন ও ই-পাসপোর্ট কার্যক্রম উদ্বোধন নিয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
ই-পাসপার্টে এর মাধ্যমে বিদেশ ভ্রমণ ও ইমিগ্রেশন প্রক্রিয়া সহজ হবে বলে জানান, স্বরাষ্ট্রমন্ত্রী। ই-পাসপোর্টে ৩৮ ধরনের নিরাপত্তা ব্যবস্থা রাখাসহ এর মেয়াদ ও ফি নিয়ে কথা বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব।
এসময় গ্রাহক পর্যায়ে ই-পাসপোর্ট প্রাপ্তীর সহজলভ্যতা নিয়ে কথা বলেন, বহিরাগমন ও পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ।
এতে জানানো হয়, ই-পাসপোর্টের আবেদন ফরম সত্যায়ন করতে হবে না তবে আগের মতোই পুলিশ ভেরিফিকেশন থাকছে এবং ফরমে প্রায় ৮৪ ধরনের তথ্য দিতে হবে।
হাকিম মোড়ল, বাংলা টিভি



