আওয়ামী লীগরাজনীতি
‘মতিউর রহমানের গ্রেফতারি পরোয়ানা গণমাধ্যমের স্বাধীনতা হরণ নয়’

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বিবৃতি কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয় জানিয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের গ্রেফতারি পরোয়ানা গণমাধ্যমের স্বাধীনতা হরণ নয়।
দিল্লি সফর শেষে, রোববার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তথ্যমন্ত্রী। অনুষ্ঠানে মোহাম্মদপুর রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজে অনুষ্ঠানে ছাত্রমৃত্যুর ঘটনা নিয়েও কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বাংলাদেশে যুদ্ধাপরাধের বিচার বন্ধের ষড়যন্ত্র করেছে, কিন্তু ফিলিস্তিনে যেখানে পাখি শিকারের মতো করে মানুষ হত্যা হয় তখন তারা কোনো বিবৃতি দেয় না।
এ বিষয়ে বাংলাদেশের ৪৭ বিশিষ্টজন যে বিবৃতি দিয়েছে এটা বড় কোনো বিষয় নয় জানিয়ে বাংলাদেশের এই ৪৭ জন ছাড়াও আরও হাজার হাজার বিশিষ্টজন রয়েছে বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী।



