অন্যান্যবাংলাদেশ

‘রাজউক ও দুর্নীতি বর্তমানে একটি সমার্থক শব্দ’

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও দুর্নীতি বর্তমানে একটি সমার্থক শব্দে পরিণত হয়েছে বলে উল্লেখ করছে, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। বুধবার সকালে রাজধানীর ধানমন্ডিতে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির নির্বাহী ইফতেখারুজ্জামান বলেন, রাজউক এখন রক্ষকের ভূমিকায় থেকে ভক্ষকে পরিণত হয়েছে।

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ-রাজউক’এর বিভিন্ন কর্মকান্ড নিয়ে গবেষণা শেষে বুধবার সকালে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের কার্যালয়ে সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় শীর্ষক সংবাদ সম্মেলন করে টিআইবি।

এসময় রাজউকের নিয়োগ, পদায়ন, বদলি ও পদোন্নতিতে অনিয়ম, নকশা অনুমোদনে অনিয়ম ও দুর্নীতি, পরিদর্শনে অনিয়ম, বিপুল পরিমাণ অবৈধ অর্থ লেনদেন হচ্ছে বলে উল্লেখ করেন, টিআইবি নির্বাহী ইফতেখারুজ্জামান। বলেন, টিআইবির গবেষণায় দেখা গেছে শতকরা ১০০ ভাগ কাজে রাজউক দুর্নীতিগ্রস্ত।

টি্আিইবি জানায়, রাজউক এখনো জনবান্ধব হতে পারেনি, নিয়ন্ত্রণ প্রতিষ্ঠান থেকে সেটি লাভজনক সংস্থায় রুপান্তরিত হয়েছে। তাই নগরীর নিয়ন্ত্রণের জন্য আলাদা একটি সংস্থা করার পরামর্শও দেন ইফতেখারুজ্জামান।

মাসুদ সুমন, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button