দেশবাংলা
বহদ্দারহাট থেকে কর্ণফুলী নদী পর্যন্ত নতুন খাল

চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে বহদ্দারহাট বারই পাড়া থেকে কর্ণফুলী নদী পর্যন্ত নতুন খাল খনন কাজ শুরু করেছে সিটি করপোরেশন।
এর আগে, মঙ্গলবার এক হাজার ২৫৬ কোটি টাকা ব্যয়ে নতুন খাল খনন কাজের উদ্বোধন করেন, সিটি মেয়র আজম নাছির উদ্দিন। প্রায় তিন কিলোমিটার দীর্ঘ এ খাল খননে সময় লাগবে একবছর।
নতুন খাল খনন কাজ শেষ হলে চট্টগ্রাম মহানগরীর উত্তর-পূর্বাংশের জলাবদ্ধতা নিরসন হবে জানান সিটি মেয়র।



