‘তিলোত্তমা মহানগরী গড়ে তোলা হবে’

আধুনিক ঢাকা গড়তে ৫টি রুপরেখাকে সামনে রেখে ইশতেহার ঘোষণা করেছেন, ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। বুধবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে, উন্নত ঢাকা গঠনে নানা পরিকল্পনার কথা জানান এই মেয়র প্রার্থী।
বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ইশতেহার ঘোষণা করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। এসময় ঐতিহ্যের ঢাকা, সুন্দর ঢাকা, সচল ঢাকা, সুশাসিত ঢাকা ও উন্নত ঢাকা গঠনের মধ্য দিয়ে একটি তিলোত্তমা মহানগরী গড়ে তোলার প্রত্যয় জানান তিনি।
সিটির উন্নয়নে যে সেবা সংস্থা গুলো কাজ করছে, তাদের সমন্বয়ে নাগরিকদের প্রত্যাশা পূরণে অগ্রাধিকার দেয়া হবে বলেও জানান এই মেয়র প্রার্থী। তরুণ প্রজন্মকে আগামীর শক্তি উল্লেখ করে, নির্বাচনী ইশতেহার তাদের জন্য নিবেদিত করেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
বুলবুল আহমেদ, বাংলা টিভি



