বিশ্ববাংলা

মালদ্বীপে হিমঘরে পড়ে আছে বাংলাদেশির মরদেহ

মালদ্বীপে অর্থের অভাবে হিমঘরেই পড়ে আছে সোহাগ নামে এক প্রবাসী বাংলাদেশির মরদেহ। সোহাগের বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আজগানা ইউনিয়নে। তার পিতার নাম শাহাজুদ্দিন।

জানা যায়, ভাগ্য পরিবর্তনের আশায় প্রবাসে পাড়ি জমিয়েছিলেন, সোহাগ। মালদ্বীপের একটি রিসোর্টে কাজ করতেন তিনি। গত ২৩ জানুয়ারি নিজ কক্ষে মৃত অবস্থায় পাওয়া যায় তাকে। ডাক্তার জানান, স্ট্রোক করে মারা গেছেন তিনি।

এদিকে, সোহাগের মরদেহ দেশে আনা নিয়ে দেখা দিয়েছে জটিলতা। সোহাগের আকামার মেয়াদ শেষ হয়ে যাওয়ায়, মালদ্বীপে অবৈধ হিসেবে ছিলেন তিনি। তাই সহজ়ে সরকারি সহযোগিতা মেলেনি। ব্যক্তিগত উদ্যোগে তাঁর মরদেহ দেশে আনতে যে টাকার প্রয়োজন, তা দেয়ার সামর্থ্য নেই পরিবারের।

সংশ্লিষ্ট খবর

Back to top button