দেশবাংলা

নানা সমস্যায় জর্জরিত ফেনী বিসিক

নানা সমস্যায় জর্জরিত ফেনী বিসিক শিল্প নগরী। এ ছাড়াও জেলায় বন্ধ রয়েছে অনেক শিল্প প্রতিষ্ঠান। কর্মসংস্থানসহ উন্নত প্রযুক্তি ব্যবহার করা হলে এসব প্রতিষ্ঠানের রয়েছে অপার সম্ভাবনা, অর্থনীতিতে আরও অবদান রাখবে এ নগরী। এ ব্যাপারে বিসিক কর্মকর্তাদের নাজরদারি প্রত্যাশা করছেন, উদ্যোক্তারা।

ফেনী জেলায় ২টি বিসিক শিল্প নগরী রয়েছে। ১ টি ছাগলনাইয়া উপজেলায় অপরটি শহরের চাড়িপুরে। ছাগলনাইয়াটির আয়তন প্রায় ১৮ একর। শিল্প ইউনিটের সংখ্যা ৪০ টি, এর মধ্যে উৎপাদনে রয়েছে ২৭ টি। আর শিল্প ইউনিটের পরিসংখ্যান হল কেমিক্যাল ৯, বস্ত্র ২,প্রকৌশল ৪, খাদ্য ও খাদ্য জাত ১৬ পেপার বোর্ড ২, রাবার ২ প্লাস্টিক ১টি সহ মোট ৪০ টি।

অপরদিকে ফেনী চাড়িপুর বিসিক শিল্পনগরীতে রয়েছে প্রায় ২৬ একর জায়গা। অধিগ্রহণের অপেক্ষায় রয়েছে ১০০ একর। ৪৫টি শিল্প ইউনিট থাকলেও, ৩৬টি উৎপাদনে রয়েছে।

এর মধ্যে কেমিক্যাল-রসায়ন ও ঔষধ শিল্প ১৪ টি, বস্ত্র ২, পাট জাত ১, প্রকৌশল ৮, খাদ্য ও খাদ্যজাত ১৬, পেপার এন্ড পেপার বোডসহ ৪ টি। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৪ টি রপ্তানিমুখী শিল্প রয়েছে। এতে প্রায় ৭ হাজার নারী পুরুষ কর্মরত রয়েছেন।

শুক তারা হ্যান্ড মেইড পেপার মিলের ইউনিট ম্যানেজার আবুল কালাম জানান, তাদের এ প্রতিষ্ঠানটি একটি অলাভজনক। এছাড়াও বিভিন্ন ধরণের পণ্য উৎপাদনের কথাও জানান তিনি।

এদিকে, এ শিল্প নগরীতে সব ধরণের সহযোগিতা দেয়া হচ্ছে বলে জানালেন, ফেনী বিসিক শিল্প নগরীর সহকারী মহাব্যবস্থাপক অরবিন্দ দাশ।

সকল সমস্যা সমাধান করে এ শিল্প নগরী ফিরে পাবে তার চিরচেনা রূপ এমন প্রত্যাশা, উদ্যোক্তাসহ জেলাবাসীর।

জাকের হায়দার, ফেনী প্রতিনিধি

সংশ্লিষ্ট খবর

Back to top button