নির্ধারিত সময়ে শুরু হয়নি হাসপাতালের নির্মাণ কাজ

জামালপুরবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্থাপন করা হচ্ছে শেখ হাসিনা মেডিকেল কলেজ ও হাসপাতাল। প্রকল্পের কাজ শেষ হলে জামালপুর ছাড়াও আশপাশের জেলার মানুষ স্বাস্থ্যসেবার সুযোগ পাবে।
তবে ৫শ শয্যার হাসপাতাল ভবন নির্মাণ কাজ শুরু না হওয়ায়, নির্ধারিত সময়ে প্রকল্প বাস্তবায়ন নিয়ে স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে সংশয়। জেলা গণপূর্ত বিভাগ বলছে, দ্রুত নির্মাণ কাজ শুরু হবে।
জামালপুরের মনিরাজপুরে ৩০ একর জমির ওপর ৪শ ৫৬ কোটি ৭২ লাখ টাকা ব্যায়ে শেখ হাসিনা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল নির্মাণ করছে জেলা গণপুর্ত বিভাগ। ইতোমধ্যে হাসপাতালের একাডেমিক ভবন, ২টি ছাত্রাবাস, স্টাফ কোয়ার্টার, ডরমেটরী, চিকিৎসকদের কোয়াটার ও নার্সিং ইন্সিটিটিউটসহ বিভিন্ন অবকাঠমোর প্রায় ৪০ ভাগ কাজ শেষ হয়েছে।
তবে, ১শ ৯১ কোটি টাকা ব্যায়ে ৫শ শয্যার মুল হাসপাতাল ভবনের নির্মাণ কাজ শুরু না হওয়ায়, নির্ধারীত সময়ে প্রকল্প বাস্তবায়ন নিয়ে স্থানীয়দের মধ্যে সংশয় দেখা দিয়েছে। দ্রুত সময়ের মধ্যে মেডিকেল কলেজ ও হাসপাতালের কাজ শেষ করার দাবি স্থানীয়দের।
এদিকে, মেডিক্যাল কলেজ ও হাসপাতালের কাজ শেষ হলে বিভিন্ন সুযোগ-সুবিধার কথা তুলে ধরেন, শিক্ষার্থীরা।
ইতোমধ্যে অন্যান্য অবকাঠামোর ৪০ ভাগ কাজ শেষ হয়েছে। ৫শ শয্যার মুল হাসপাতাল ভবনের দাখিলকৃত আন্তর্জাতিক দরপত্র মুল্যায়নের কাজ চলছে। অনুমোদন পেলে দ্রুত কাজ শুরু করা হবে বলে জানান, জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী, মোবারক হোসেন।
হাসপাতালের নির্মাণ কাজ শেষ হলে জেলার ২৬ লাখ মানুষ ছাড়াও আশপাশের জেলা উপজেলার কয়েক লাখ মানুষ আধুনিক চিকিৎসা সেবা পাবে।
কাওছার আহমেদ, জামালপুর প্রতিনিধি



