
নতুন করোনাভাইরাস সংক্রমণের কারণে চীনের উহান নগরীতে আটকে পড়া ৩৬১ জন বাংলাদেশিকে একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় ফিরিয়ে আনা হচ্ছে। শুক্রবার বিকেলে চীনের উদ্দেশ্যে বিমানের একটি বিশেষ ফ্লাইট ছেড়ে যাবে তাদের ফিরিয়ে আনতে।
শুক্রবার সকালে বিমানবন্দরে করোনা ভাইরাস নিয়ে এক বৈঠকের পরে তিনি সাংবাদিকদের এসব কথা জানান, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এ সময় তিনি আরও বলেন, আজ মধ্যরাতে ঢাকা ফেরার পর তাদের সবাইকে আশকোনো হজ ক্যাম্পে ১৪ দিন পর্যবেক্ষণে রাখা হবে বলেও জানান, তিনি।
তিনি বলছেন, চীন থেকে যারা ঢাকা আসছেন, তাদের খবর সময় সময়ে জানানো হবে। হজ ক্যাম্পে যেন কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি না হয়।
নিরাপত্তার দায়িত্বে পুলিশের সঙ্গে সেনা সদস্যরাও থাকবেন। পর্যবেক্ষণের এই সময় তাদের সঙ্গে দেখা করার জন্য স্বজনরা যেন ব্যাকুল না হয়ে পড়েন সেজন্য তাদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন, স্বাস্থ্যমন্ত্রী।



